চোখে দেখা কবরের আযাব এক মদীনাবাসীর ঘটনা

 এক মদীনাবাসীর ঘটনা


হযরত আমর ইবনে দীনার বলেন, এক ব্যক্তি মদীনায় বসবাস করত এবং তার বোনও মদীনায় বাস করত। একদা তার বোন অসুস্থ হয়ে পড়ল। সে তাকে সেবা করার জন্যে প্রতিদিন আসা-যাওয়া করত। কয়েকদিন পর তার বোন মারা গেল এবং তাকে দাফন করা হল। 

অত:পর তার মনে হল, কবরে কোন কিছু রয়ে গেছে। সুতরাং এক ব্যক্তিকে সাথে নিয়ে কবরস্থানে গেল এবং কবর খনন করা মাত্রই সে বস্তুটি দেখতে পেল। অত:পর সে তার সাথীকে বলল, একটু দূরে যাও। আমার বোনকে একটু দেখে যাই, সে কি অবস্থায় আছে?

কবরের একটি ইট সরানো মাত্র আগুন দাউ-দাউ করে উঠল। তৎক্ষণাৎ সে ইটটি যথাস্থানে রেখে দিল এবং ঘরে ফিরে আসল। মা জিজ্ঞেস করলেন, কবরে তোমার বোনের কি অবস্থা? সে বলল, তার কথা জিজ্ঞেস করবেন না।

 সে তো ধ্বংস হয়ে গেছে। আপনি আগে বলুন, সে কি কি করত? মাতা জবাব দিলেন, সে দেরী করে নামায পড়ত। তাছাড়া প্রতিবেশীদের ঘরের পাশে গিয়ে গোপনে তাদের কথা শুনত এবং সেগুলো মানুষের নিকট বলে বেড়াত


(ইবনে আবিদ্ দুনিয়া)

Post a Comment

Previous Post Next Post